এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে নৈরিৎ ইমুর নতুন কাব্যগ্রন্থ ‘না মর্মরে না মর্সিয়ায়’।
কবিতার বইটি বের করছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।
নৈরিৎ ইমু দেশ রূপান্তরকে বলেন, ‘এই বই মূলত মানুষের যাপন বাস্তবতার নিরিখে, মানুষ ও প্রকৃতির মিশেলে আনন্দ বেদনার কিছু অনুভূতির বহিঃপ্রকাশ। না মর্মরে না মর্সিয়ায়- উৎসর্গ করা হয়েছে কবির সুমনকে।’
এর আগে ইমুর আরও কাব্যগ্রন্থ বই বের হয়। গতবছর ‘সন্ধ্যাতারার গাছ’ নামে বইটি প্রকাশ করে বোধি প্রকাশনালয়