নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত সফররত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাক্ষাৎ করেছেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়। এতে বলা হয়, নয়াদিল্লিতে রাইসিনা সংলাপে অংশগ্রহণকারী বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে হাছান মাহমুদ বুধবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদও এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের আমন্ত্রণ পান। হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী এদিন দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এর আগে মঙ্গলবার তিনি ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুি ক্ত স্বাক্ষর প্রত্যক্ষ করেন। গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে আজ শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।