সংগীতা সরকারের বই ‌‘জীবন এক জ্যামিতি’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে সংগীতা সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‌‘জীবন এক জ্যামিতি’। এটি প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন বিধান সাহা। বইমেলায় পাওয়া যাবে পূর্বা প্রকাশনীর স্টলে।

নিজের প্রথম কাব্যগ্রন্থ বিষয়ে সংগীতা সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘জীবন এক জ্যামিতি’ আমার প্রথম কবিতার বই। এই বইয়ে মলাটবন্দী কবিতাগুলো আমি বেশ কিছু বছর ধরে লিখেছি। বলা চলে এটা আমার এক জার্নির বয়ান’।

সংগীতা সরকারের জন্মস্থান ভোলা জেলার চরফ্যাশনে। শৈশব থেকেই সাহিত্য অন্তঃ প্রাণ সংগীতার লেখালেখির শুরু মাধ্যমিকের ছাত্রী থাকাবস্থায়। এরপরে পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা ও সাহিত্যে। বাংলা একাডেমি পরিচালিত ‌‘তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি’ থেকে পেয়েছেন বুনিয়াদি প্রশিক্ষণ।

পেশায় সরকারি চাকরিজীবী সংগীতা বর্তমানে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।