কেরানীগঞ্জে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের কদমতলী খালপাড় এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছিরউদ্দিন জানান, গতকাল সন্ধ্যায় কদমতলী এলাকায় খালের ওপর একটি বস্তা ভাসতে দেখলে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর লাশ দেখতে পান।