পিরোজপুরে স্কুলের পুকুর ভরাটের প্রতিবাদ

পিরোজপুরের কাউখালীর সরকারি বালক বিদ্যালয়ের ৮৫ বছরের পুরনো একটি পুকুর ভরাট করার প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রঐক্য পরিষদ।

গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সব পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন মনিরুজ্জামান তালুকদার পল্টন, কামরুজ্জামান মিঠু, ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস খান, পলাশ সিকদার, কামরুল হাসান পলাশ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হয়।