এবারের অমর একুশে বইমেলায় আসছে রিমঝিম আহমেদের প্রথম উপন্যাস ‘বিস্ময়চিহ্নের মতো’।
বইটি প্রকাশ করছে বাতিঘর। প্রচ্ছদ মইনুল আলম।
উপন্যাসটি প্রসঙ্গে রিমঝিম আহমেদ ফেসবুক পোস্টে বলেন, ‘বইটি নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আজ বলব না। যা-কিছু বলার পাঠক বলবেন। সারাজীবন যেটুকু মানুষ পাঠ করেছি বলতে পারি সেটুকুই এঁকেছি শব্দ-বাক্যে। কবিতার মানুষ হয়ে থাকতে চাই, কথাসাহিত্যের এই কাজটাও তাই বলে শৌখিন নয়। এখানে আমার দীর্ঘ সময় আছে, পরিশ্রম আছে, নিষ্ঠা আছে। এটা এক ভিন্নরকম আখ্যান। পাঠকই এর নাম দিক— কী এটা। এখানে আমি আছি, আপনি আছেন, আছে সর্বোপরি মানুষ।’
রিমঝিমের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। এর আগে তার চারটি কাব্যগ্রন্থ বের হয়- লিলিথের ডানা, কয়েক লাইন হেঁটে, ময়ুরফুলের সন্ধ্যা এবং সুবহে তারা।