কবি ও সমালোচক আবু মুস্তাফিজ তার নতুন বই নিয়ে হাজির হচ্ছেন পাঠকের সামনে। চলতি বইমেলায় তার একটি গল্পের বই প্রকাশিত হতে যাচ্ছে।
বইটির নাম 'শিন্টু ধর্মাবলম্বী রাজা, সবুজ ভদ্রমহিলা ও একজন অভদ্র সামুকামী'।
এর প্রচ্ছদ করেছেন কাব্য করিম। বইটির প্রকাশক বিদ্যানন্দ। বুধবার থেকে মেলার লিটলম্যাগ প্রাঙ্গণের ৭৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
লেখক জানান, 'বইয়ে প্রাকৃতিক সাইন্স ফিকশন: শিন্টু ধর্মাবলম্বী রাজা', 'সবুজ ভদ্রমহিলা ও একজন অভদ্র সামুকামী', 'মরার প্র্যাকটিস', 'হোসাইন্না', 'রাক্কসী ও রহিমা', 'মাতাল ডাইনোসর ও আঁকা বাঘের বিড়াল চেহারা' নামে কয়েকটি গল্প রয়েছে।
আবু মুস্তাফিজ বলেন, প্রেম, ভালোবাসা, যাপিত জীবনের নানারকম দুঃখ, সুখ, বেদনা নিয়ে লেখা হয়েছে গল্পগুলো।
এর আগে আবু মুস্তাফিজ লিখেছেন, গল্পগ্রন্থ 'লুহার তালা', প্রকাশক শুদ্ধস্বর, উপন্যাসিকা 'ট্যাকারে ট্যাকা' প্রকাশক শুদ্ধস্বর, কবিতার বই 'মিস্টার টী ও প্রেমময় বুলডোজার'। এটি প্রকাশ করেছে উন্মোচন।
নিজস্ব ভাষভঙ্গি ও সমালোচনার কারণে আবু মুস্তাফিজ ফেইসবুকে জনপ্রিয়।