মেলায় সালাহ উদ্দিন মাহমুদের তিন বই

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের তিনটি বই- তুমি চাইলে, আমার আমি এবং অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল।

কবিতার বই ‘তুমি চাইলে’ প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ১৫০ টাকা মূল্যের বইটি পাওয়া যাবে লিটল ম্যাগ কর্নারের ১২৪ নম্বর স্টলে।

তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ প্রকাশ করেছে অন্যধারা। প্রচ্ছদ করেছেন হৃদয় চৌধুরী। ২০০ টাকা মূল্যের বইটি পাওয়া যাবে ৫৯৯-৬০২ নম্বর স্টলে।

সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’ প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। ২০০ টাকা মূল্যের বইটি পাওয়া যাবে ২০১-২০২ নম্বর স্টলে।