করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, ‘দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তাই ভয়ের কিছু নেই।’ গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের
সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস নিয়ে ভয় পাবেন না। কোনো রোগী চীন থেকে এলে বা বাংলাদেশে কোনো মানুষ এই রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাবেন। প্রশাসনকে খবর দেবেন।
তিনি বলেন, দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। কেউ আর কুপি জ¦ালায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশকে আলোকিত করছেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ ফটো প্রমুখ।