বন্ধুদের একটা গ্রুপ ‘ফান অব ফ্রেন্ডস’। হঠাৎ করে গ্রুপ অ্যাডমিন শিপা আপু একটা ইভেন্ট ঘোষণা দিলেন বন্ধুদের নিজেকে নিয়ে লেখার জন্য। এর নাম নিজের আয়নায়। ব্যাস শুরু হয়ে গেল লেখা, একেকজন বন্ধু নিজের জীবন থেকে লিখতে শুরু করল একে একে ৯৫ জন বন্ধু লিখে ফেলল নিজের জীবনের গল্প।
পরে আমাদের বন্ধু এনাম বলল, এসব অমূল্য লেখাগুলো দিয়ে আমরা বই আকারে প্রকাশ করব। বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য ইভেন্ট ঘোষণা দেওয়া হলো। অনেক অনেক প্রচ্ছদ থেকে আমাদেরই বন্ধু নাজমুল আহসান স্বরূপের আঁকা প্রচ্ছদটি সিলেক্ট হয়ে গেল।
এখন শুধু প্রকাশনীর খোঁজ। অবশেষে সাহিত্যদেশ প্রকাশনীর শফিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হলো আমাদের এই অমূল্য লেখাগুলো। আমাদের অকাল প্রয়াত বন্ধু মোজাম্মেল হোসাইন ফরহাদকে বইটি উৎসর্গ করা হয়েছে।
শুক্রবার ঢাকায় অমর একুশে বইমেলায় প্রয়াত বন্ধু ফরহাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ সময় তার মা, ভাই, বোন ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বইটিতে যে সব বন্ধুরা লিখেছেন আদেল ইসমাইল, আফরোজা নীরু, আহমেদ মোখলেছ, আলী ইমরান তারেক, আমিন উদ্দিন, আঞ্জুমান আরা, আরমান মুরসালিন আমিন, আরমান জাহেদ বসুনিয়া, আশরাফুজ্জামান, আশরাফুল ইসলাম, ফয়সাল আদনান, ফাতেমা তুজ জোহরা, ফারহা নাসিদ খান মৌমিতা, ফারিহা মান্নান বৃষ্টি, ফারহানা আফরিন কেয়া, ফারুক ওসমানী আরিয়ান, ফেরদৌস ওয়াহিদ টিটু, গনেশ রাজবংশী শুভ্র, ইফফাত আরা, ইমরান হাসান, ইরফান আহমেদ অপু, ইকবাল বাহার মাসুম, কাবেরী মোহসিন, কাজী সোহাগ, খলিলুর রহমান, খাদিজা তাহেরা, খোরশেদ আলী, মামুন চৌধুরী, মৈত্রেয়ী দেব রায় সুমী, মনজুর হোসাইন, রাসেল মিয়াজি, মিজানুর রহমান, মিথিলা রহমান, মির্জা মো. ইলিয়াছ, মোহাম্মদ এনামুল হক, অলিউদ্দিন খান সোহাগ, মহসিন মল্লিক, মহুয়া আক্তার সাথী, মনিরুল ইসলাম রিমন, মনজুর আল ইসলাম নোমান, মশিউর রহমান, মোজাম্মেল চৌধুরী, মুশফিকুর রহমান, নাসরিন তাবাসসুম, নাজমুল আহসান স্বরূপ, নাজমুল হাসান খান, নাজনীন নূর, নজরুল ইসলাম, অহিদুর রহমান দেওয়ান, অন্দ্রিলা আহমেদ, পারভেজ আলম, রফিকুল রিপন, হোসাইন মো. রায়হান কাজেমী, রায়হান সুলতান, রাজীব আল আজাদ, রাজীব বনিক, রাজন রহমান, রাকিবুল হাসান উজ্জল, রাশেদ নাসের অপু, রাশেদ অনিক, রাজীবুল ইসলাম রাজীব, রেবেকা সুলতানা বিন্তি, রিতু আফরোজা, রিফাত আমরিন, জান্নাতুল ফেরদৌস রজনী, সাব্বির হাসান, সাদিয়া হাসান, সাদিয়া আকতার, সাদিয়া তামান্না, সাগর সরকার, সোহেল মনির, শাহেদুজ্জামান রবিন, সারাহ্ তাসনীম চুমকি, শারমিন ভূঁইয়া, সাঈদ আহমেদ চৌধুরী, শাহেদ আহমেদ চৌধুরী রাব্বী, শামীমা সেলিম লিমি, শামসিয়া ওসমান, শারমিন জামান উর্মি, শেহ রিন রহমান, সজীব রকিবুল ইসলাম, শুভ্র ঘোষ, সুদর্শন মন্টি, স্নিগ্ধা শারমিন, সুধী সুলতানা, তাহমিনা পারভীন, তানিয়া কামরুন নাহার, তারিফ আহমেদ, তৌফিক বাবু, তিমন জামান, তোফায়েল আহমেদ, তৌহিদ আহমেদ, তাওহিদুর রহমান আরিফ, জিয়াউর রহমান, জিনাত রহমান।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা, সাহিত্যদেশ প্রকাশনী, স্টল নং ২৩৪-২৩৫, অমর একুশে গ্রন্থমেলা, চট্টগ্রাম জিমনেসিয়াম মাঠ (এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন)।