মনের প্রেম বা জীবনের রাজনীতি— যে কারণেই হোক না কেন— আবেগ, উচ্ছ্বাস, স্মৃতি, ক্ষোভ, সংগ্রাম- ‘যুদ্ধ যুদ্ধ’ সবকিছু কোন না কোনভাবে ‘রুদ্ধ’ হয়ে থাকছে শরীর আর মনের ভেতর। বর্তমানের এই সয়ে যাওয়া, বয়ে যাওয়া এমন দিনগুলোর কথাই মূলত উঠে এসেছে ‘যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন’ কাব্যগ্রন্থে। জানালেন কবি আব্দুল্লাহ আল মুক্তাদির।
এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ও তৃতীয় বই। যেখানে আমি, তুমি, তোমরা, আমরা, তারা, শহর, গ্রাম, দেশ, সন্ধ্যা, নেশা, টেলিভিশন, পথ— ইত্যাদি নানান শব্দ আর বিষয়কে ধারণ করেছেন মুক্তাদিরের কবিতা।
‘যুদ্ধ যুদ্ধ রুদ্ধ দিন’ প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন, প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ৬০৭ নম্বর স্টলে।