বইমেলায় এসেছে ‘দুধ’

একুশে বইমেলায় প্রকাশ হয়েছে নামি কথাসাহিত্যিক মশিউল আলমের সাতটি গল্পের নতুন সংকলন, শিরোনাম ‘দুধ’।

সংকলনের নামগল্পটি সম্পর্কে হালে অনেক বাতচিত হয়েছে। কারণ সম্মানজনক হিমাল সাউথেশিয়ান শর্ট স্টোরি কমপিটিশন ২০১৯–এ সেরা গল্পের পুরস্কার পেয়েছে ‘দুধ’।  

গল্পটি ইংরেজিতে ‘মিল্ক’ নামে অনুবাদ করেছেন শবনম নাদিয়া।

‘দুধ’ গল্পগ্রন্থের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে শ্রীলঙ্কান শিল্পী আরতি কুমার রাওয়ের আঁকা ছবি। ছবিটি হিমাল সাউথেশিয়ানে প্রকাশিত ‘মিল্ক’ গল্পের অলংকরণের জন্য আঁকা হয়েছিল।

বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। ৯৬ পৃষ্ঠার গল্পগ্রন্থটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। আর বইমেলায় পাওয়া যাচ্ছে মাওলার ২৯ নম্বর প্যাভিলিয়নে।