রথো রাফির কবিতার সংকলন ‘অক্ষর ও বালির পৃথিবী’ প্রকাশ হতে যাচ্ছে। পাওয়া যাবে একুশে বইমেলায়।
প্রকাশ করছে আনন্দম প্রকাশনী। স্প্যানিশ শিল্পী লুকা ব্রে’র চিত্রকর্ম ‘এল ট্রুয়েনো’ বা বজ্র অবলম্বনে প্রচ্ছদ করেছেন এনায়েত ইসলাম রুমি। দাম রাখা হয়েছে ৬৮০ টাকা।
বেশ আগেই ‘অক্ষর ও বালির পৃথিবী’র ঘোষণা দেন রথো রাফি। প্রি-অর্ডারে পেয়েছেন ভালো সাড়া।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় বইটির পাণ্ডুলিপি পড়ার প্রতিক্রিয়া জানান লেখক অর্ক অপু। তিনি লেখেন, “গত এক মাসের প্রায় সমস্তটা জুড়ে যে মানুষটার লেখায় আমি বুঁদ হয়ে ছিলাম, তার নাম রথো রাফি… বইটার পাণ্ডুলিপি আমাকে আচ্ছন্ন করে রেখেছে, মোহে বেঁধে ছন্দ পতন ঘটিয়েছে আমার জীবনের, সময়ের স্বাভাবিক ক্রিয়ার।”
জানা গেছে, ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা ও চর্যাপদে পাওয়া যাবে ‘অক্ষর ও বালির পৃথিবী’।