অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ হলো মেহেদি রাসেলের কাব্যগ্রন্থ ‘তোমার দিকে যাই’।
বইটি বের করেছে নৈঋতা ক্যাফে। প্রচ্ছদ মাসুক হেলাল। মেলায় পাওয়া যাচ্ছে নৈঋতা ক্যাফের স্টল নং ৪৮৩-এ।
কাব্যগ্রন্থটি প্রসঙ্গে মেহেদি রাসেল বলেন, প্রথম বই ‘নিরর্থ ঝিনুকে’র পর, প্রায় ৯ বছর ধরে যেসব কবিতা লেখা হইছিল, সেগুলো নিয়ে দ্বিতীয় বই ‘তোমার দিকে যাই’ বের হলো বন্ধু রাহেল রাজিবের উদ্যোগে, তার প্রকাশনা নৈঋতা ক্যাফে থেকে। প্রথম বইটা যেহেতু বাজারে আর পাওয়া যায় না (জানি না কী হইছে), এইটা সংগ্রহ করতে পারেন। ৫৬ পৃষ্ঠার বইটিতে কবিতা আছে ৪৮টি।
মেহেদি রাসেলের জন্ম ও বেড়ে ওঠা গোপালগঞ্জে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যুক্ত আছেন ঢাকায় একটি সংবাদমাধ্যমের সঙ্গে।