কোথায় কী

আমারি ঢাকা

নারী দিবস সামনে রেখে আমারি ঢাকা নিয়ে এসেছে বিশেষ ওমেন্স ডে ডাইনিং ও স্পা প্যাকেজ। ৮ মার্চে আমারি ঢাকা সব নারী অতিথির জন্য অফার করছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। অফারটি শুধু ডিনার বুফেতে প্রযোজ্য। শুধু তা-ই নয়, ন লেভিস বিউটি সেলুনের পক্ষ থেকে ১৫০০ টাকার ক্যাশ ভাউচার, যা ৩০০০ টাকা পর্যন্ত সেলুন ট্রিটমেন্ট নিলে এ উপভোগ করা যাবে। আরও থাকছে ১০০০ টাকার ক্যাশ ভাউচার ব্রিজ স্পা। আমারির ব্রিজ স্পাতে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় বডি ট্রিটমেন্টের ওপর। এ ছাড়া ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারী চাকরিপ্রার্থীদের জন্য থাকছে ওপেন ইন্টারভিউর সুযোগ। থাকছে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেওয়ার পাশাপাশি সিভি জমা দিয়ে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ।

ফোন : ০১৭৭৭৭৯৬৪৪৪ বা ০১৭৭৭৭১৯৩৯৭

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে ও আয়োজনে। নারী দিবস উপলক্ষে ১থেকে ৮ মার্চ পর্যন্ত অনলাইনে থাকছে ১০ শতাংশ বিশেষ মূল্যছাড়। রঙ বাংলাদেশের ওযেবসাইট ও ফেইসবুক পেজ থেকে যেকোনো পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। নারীর জন্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ ও বিভিন্ন উপহারসামগ্রী।