চিরদিনের ‘ছুটিতে’ পরপারে কিংবদন্তি শিল্পী রজার্স

বছর পাঁচেক আগে বলেছিলেন গান থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে ফিরতে চান। আমেরিকার কান্ট্রি সংগীত তথা ফোক মিউজিকের কিংবদন্তি কেনি রজার্স সেই ছুটিটা পুরোপুরি তখন নিতে পারেননি। এবার মৃত্যু তাকে নিয়ে গেল!

মার্কিন সংগীতের কিংবদন্তি রজার্স ৮১ বছর বয়সে মারা গেছেন। তার পরিবারের একজন প্রতিনিধিকে উদ্ধৃত করে শনিবার এ খবর দিয়েছে বিবিসি।

৭০ থেকে ৮০’র দশকে রজার্স আমেরিকাসহ গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন। ছয় দশকের ক্যারিয়ারে তিনবার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশের পালাগান ঘরানার মার্কিন ব্যাল্যাডে তার দক্ষতা ছিল বিশ্বখ্যাত। তার হাস্কি ভয়সে গানগুলো যেন প্রাণ পেত।

তার গাওয়া ‘ক্যজ, মাই লাভ, দেয়ার ইজ সামথিং আই ওয়ান্ট ইউ টু নো/ ইউ আর দ্য লাভ অব মাই লাইফ, ইউ’আর মাই লেডি’ গানটি আমেরিকায় তুমুল জনপ্রিয়।

রজার্সের ১৬ বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।