চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ গহিরা সমুদ্র উপকূল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, লাশটি সাগর থেকে জোয়ারের পানিতে ভেসে উপকূলে চলে আসে।
রবিবার সন্ধ্যায় লাশটি জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে আনোয়ারা থানার উপপরিদর্শক খুরশিক আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।