সাতক্ষীরায় ৩১৫৩ জন হোম কোয়ারেন্টাইনে, নারী আইসোলেশনে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী (৩৮) ভর্তি হয়েছেন।

এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছেন দুইজন। এ তথ্য জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার।

এদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও নতুন ৪২ জনসহ মোট ৩ হাজার ১৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ছাড়পত্র দে্ওয়া হয়েছে আরও ১ হাজার ১৩৮ জনকে।

এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা দুজনসহ জেলার মোট ৬৬ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

এদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। দুটি রিপোর্টই নেগেটিভ। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

অপরদিকে, নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসা চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এসব পরিবারের ২০জন সদস্য বাড়ি থেকে বের হতে পারবেন না।