ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় সাহেদ মিয়া (১২) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার হরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে । সে স্থানীয় ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল ছাত্র সাহেদ মিয়া সকালে কেনাকাটার জন্য দোকানে যায় । এ সময় সিলেটগামী একটি ডিম বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তবে এরপরেই ট্রাকটি নিয়ে চালক ৩ কিলোমিটার দূরে বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।