সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ করোনা রোগী

চট্টগ্রামে প্রথমবারের মতো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার দুপুরে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে চিকিৎসকরা দুই রোগীকে  ছাড়পত্র দেন।

এ বিষয়ে বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. এম হাসান চৌধুরী বলেন, নগরীর ফিরিঙ্গি বাজারের শিব বাড়ি লেনের  ৫৫ বছর বয়েসী ওই ব্যক্তি এবং আকবর শাহ থানার গোলপাহাড় এলাকার আবদুল আলী হাটের ৩৫ বছর বয়েসী সবজি বিক্রেতার, পরপর দুইবার নমুনা পরীক্ষায় করোনা অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় ওই দুজনের করোনার নমুনা পাওয়া যায়। এরপর তাদের ওই দুই এলাকার আশপাশের ভবন লকডাউন করা হয়। তাদের বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।