পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরলেন ভাড়াটিয়া

আখাউড়া থানার পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরেছেন ভাড়াটিয়া সোহেল মিয়া। ঘর ভাড়ার টাকা দিতে না পারায় গত রবিবার রাত ৮টার দিকে সোহেলকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছিলেন বাড়ির মালিক।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে প্রায় সব ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করায় দিনমজুর সোহেল মিয়া কর্মহীন হয়ে পড়েন। বকেয়া পড়ে দুই মাসের ঘর ভাড়া। এ অবস্থায় ভাড়া না দিতে পারায় গত রবিবার রাতে আখাউড়া পৌরশহরের কলেজপাড়ার বাড়ির মালিক মৃত জিতুর মেয়ে রাকিবা সোহেলকে ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। সোহেল মিয়া কোনো উপায় না পেয়ে থানায় গিয়ে ওসিকে বিষয়টি অবহিত করেন।