ঘরে বসেই ঘরের ইফতার

করোনাভাইরাসের কারণে বাহারি ইফতার নাগালের বাইরে। বাজারে ইফতার নেই বলে আক্ষেপ করার কিছু নেই। ঘরে বসেই বানান মুখরোচক নানা স্বাদের ইফতার। রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী সুজানা সুমী

ভাত আলুর ডিম চপ

উপকরণ

ভাত এক কাপ, আলু সেদ্ধ একটা, ডিম সেদ্ধ একটা, লবণ সামান্য, চিলি ফ্লেক্স, আদা ও রসুন পেস্ট এক টেবিল চামচ,  জিরা বাটা এক চা চামচ

প্রণালি

সব উপকরণ একত্রে মেখে চপের মতো শেপ করে ভেতরে সেদ্ধ ডিম দিয়ে কভার করে ডুবো তেলে ভেজে নেবেন বেঁচে যাওয়া ভাত নষ্ট না করে চপ বানিয়ে সহজেই মজাদার ইফতার বানিয়ে নিতে পারবেন

হাতে মাখা সহজ বিরিয়ানি...

উপকরণ

বাসমতি সিদ্ধ চাল ৫০০ গ্রাম, রান্না করা চিকেন ৫০০ গ্রাম, ৩-৪টি পেঁয়াজ একটু মোটা করে কাটা, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, তেল আধা কাপের সামান্য কম, সয়াসস দুই টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া ও চিনি এক চা চামচ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, বেরেস্তা আধা কাপ, টমেটো সস আধা কাপ

প্রণালি

চুলায় প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ টুকরা, চিকেন, সয়াসস, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চিকেন ও সেদ্ধ করা বাসমতি চাল দিয়ে ২০ মিনিট কম আঁচে ঢেকে রান্না করে ওপরে বেরেস্তা ও ঘি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সহজ ইফতার!

পেয়ারার গরম লেমোনেড

উপকরণ : লেবুর রস দুই টেবিল চামচ, লবণ এক চিমটি, কুসুম গরম পানি এক গ্লাস, চিনি তিন টেবিল চামচ, পেয়ারা একটা, সরিষা বাটা এক চা চামচ

প্রণালি

১) সবগুলো উপকরণ একত্রে একটা ঢাকনাসহ পাত্রে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে

২) এবার সার্ভ করার জন্য গ্লাসে ঢালার আগে ছেঁকে নিয়ে অল্প কিছু লেবু সøাইস দিয়ে গ্লাসে শরবত ঢেলে সাজিয়ে পরিবেশন করতে পারেন একটু ভিন্ন অথচ দারুণ সুবাসযুক্ত এ গরম পেয়ারার লেমোনেড