বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। মৃত ব্যক্তি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়ার উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল এই ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এ ভর্তি হন। সেখান থেকে ৩০ এপ্রিল তাকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।