করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হয়েছেন ৩২ জন। 

মঙ্গলবার চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে ছয়জন, ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে একজন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে একজন বাড়ি ফিরেছেন বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। 

তিনি আরও বলেন, জেনারেল হাসপাতাল থেকে যে ছয়জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন তাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত ৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।