কুমিল্লায় আক্রান্ত ১৫০ ছাড়িয়েছে

কুমিল্লায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা। শনিবার নতুন ১৬ জনসহ কুমিল্লায় করোনা আক্রান্ত ১৫০ ছাড়িয়েছে। আক্রান্ত ১৬ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ জন রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলার ১ জন, লালমাই উপজেলার ২, মুরাদনগর উপজেলার ৮ ও দেবিদ্বার উপজেলার ৩ জন রয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৭ জন। আক্রান্ত ১৫০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন। শনিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় উপজেলা ওয়ারী আক্রান্ত কুমিল্লা সিটি কর্পোরেশনসহ আদর্শ সদর উপজেলায় ১০ জন, তিতাস ১১, দাউদকান্দি ৮, লালমাই ২, বুড়িচং ৮, চান্দিনা ১১, দেবিদ্বার ৪১, মেঘনা ২ন, বরুড়া ১০ , ব্রাহ্মণপাড়া ২, সদর দক্ষিণ ৩, চৌদ্দগ্রাম ২, মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগর ২০ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১৩ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৫০ জন।