চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দফায় ১১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে ওই হাসপাতালের ১০ স্বাস্থ্যকর্মী করোনামুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ।
জানা যায় , লোহাগাড়া উপাজেলার ১১ জন স্বাস্থ্যকর্মী গত এক সপ্তাহ পূর্বে ফৌজদারহাট বিআইটিআইডি থেকে প্রাপ্ত নমুনা ফলাফলে করোনা শনাক্ত হয়। ওই সময় থেকে তারা কেউ কেউ হোম কোয়ারাইন্টানে বা হাসপাতালের মধ্যে আইসোলেশান সেন্টারে চিকিৎসাধীন ছিল। তবে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত নমুনা ফলাফলে ১০ স্বাস্থ্যকর্মীর করোনা নেগেটিভ আসে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. হানিফ বলেন , হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তসহ অন্যান্য রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে ১০ স্বাস্থ্যকর্মীর করোনা মুক্তির সংবাদে হাসপাতাল কর্মকর্তাদের মাঝে স্বস্তি নেমে এসেছে।
তিনি জানান , তারা কিছুদিনের হোম কোয়ারান্টাইন শেষে কাজে যোগ দিবে।