সাংবাদিকসহ খুমেক ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে একজন সাংবাদিকসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের মধ্যে খুলনার তিনজন, নড়াইলের তিনজন ও ঝিনাইদহের একজন রয়েছেন।

খুমেক হাসপাতালের একটি সূত্র জানায়, খুলনার করোনা আক্রান্তরা হলেন- ডাক্তার কলোনির এক বাসিন্দা (৪৪), বটিয়াঘাটা উপজেলার একজন গার্মেন্টস কর্মী (২৪) ও দাকোপ উপজেলার এক যুবক (৩০)। নড়াইলে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন- পাঁচ বছরের এক শিশু এবং ২০ ও ৩০ বছর বয়সী দুই নারী। এছাড়া, ঝিনাইদহের একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এদিন ল্যাবে ১৮৯জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে সাতজনের করোনা ধরা পড়েছে।