মাত্র তিন দিনের ব্যবধানে চাঁদপুরে ২জন বন্দর কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর বন্দরের দায়িত্ব থেকে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আবুল বাসারকে বদলি করে কাউসারুল আলম নামের নতুন এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আবুল বাসারকে হেড অফিসে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
চাঁদপুর বন্দর কর্মকর্তা হিসেবে আবুল বাসার মাত্র গত সোমবার কর্মস্থলে যোগ দিয়েছিলেন। মাত্র দুই দিন দায়িত্ব পালনের পরেই তাকে বদলি করা হয়। এর আগে গত রবিবার করোনাভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করাসহ দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুর জেলায় দায়িত্বরত বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরখাস্ত করে গত সোমবার আবুল বাসারকে ওই পদে পদায়ন করা হয়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আবুল বাসার বলেন, খবর শুনেছি। নৌ মন্ত্রণালয়ের পত্র এখনো হাতে পাইনি। নতুন বন্দর কর্মকর্তা হিসেবে রাজধানী ঢাকার সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কাউসারুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাকে ঢাকা হেড অফিসে যোগদানের আদেশ দেওয়া হয়েছে বলে জেনেছি।