খুমেকে শাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শারাফাত হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

শারাফাত মহানগরের দৌলতপুরের কবির বটতলা এলাকার বাসিন্দা। খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী।

খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন মিজানুর রহমান বলেন, দুই দিন ধরে জ্বর, কাশি, শাসকষ্ট নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন শারাফাত। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে  নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।