প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শিশু-কিশোর সংগঠন খেলাঘর।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চেয়ারপার্সন প্রোফেসর মাহফুজা খানম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি তারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সোয়া ১০টার দিকে মারা যান একুশে পদক পাওয়া কামাল লোহানী। করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদরোগে ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন তিনি।