ঝিনাইদহে করোনায় নতুন করে আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮৯ জন। করোনায় এ পর্যন্ত জেলায় মারা গেছে ১১ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রশেনজিৎ বিশ্বাস জানান, কুষ্টিয়ার ল্যাব থেকে ৮৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ টি রিপোর্ট পজেটিভ এসেছে। গতকালও ৩৭ জন আক্রান্ত হয়েছিল।
এদিকে জেলায় করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজারগুলোতে আগের মত ভিড় দেখা যাচ্ছে। অনেকে মাস্ক পড়ছে না। হাটবাজারগুলোতে গায়ের সাথে গা ঘেঁষে কেনাকাটা করছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্য সচেতন না হওয়ায় সংক্রমণ বেড়েছে।