মোংলায় প্রবাসী সংগঠনের অর্থায়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা

জার্মান প্রবাসীদের সংগঠন ‘সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট, ‘আশা হোফ ফর বাংলাদেশ’ ও ‘আলোকিত শিশু’র অর্থায়নে পশুর রিভার ওয়াটারকিপার’র বাস্তবায়নে মোংলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে মোংলার চিলা ইউনিয়নের কলাতলা, আমতলা ও জয়মনি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে খাদ্য সহায়তা প্রদানকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মো. নূর আলম শেখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার, মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান, দক্ষিণাঞ্চল সেবা সংঘ’র সভাপতি মো. মামুন আব্দুল্লাহ প্রমুখ

সমাবেশে বক্তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন উপকূলবাসীকে খাদ্য সহায়তা প্রদানের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল ও প্রবাসীদের সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জার্মান প্রবাসীদের সংগঠনের অর্থায়নে এবং পশুর রিভার ওয়াটারকিপারের বাস্তবায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করা হয়।