মির্জাপুরে পুলিশসহ ২ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুলিশ সদস্যসহ ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৩৭০ জন করোনা সংক্রমিত হলেন।

শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক পুলিশ সদস্য (৩৭), উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচোরা গ্রামের একজন পুরষ (৪২) রয়েছেন।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৭০ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন, সুস্থ হয়েছেন ৩১৮ জন এবং বাকি ৪৬ জন নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।