নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেকোরেটর ও লাইটিং ব্যবসায়ী রাজু মিয়া (২১) হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী চার রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রাজু মিয়ার মা রাজিয়া বেগম, মামা লোকমান, হাফেজ আহমেদ, রনি, সাইফুল, অ্যাড. নাজমুল আহমেদ প্রমুখ।
এ সময় মানববন্ধনের জন্য করা রাজুর ছবিসহ ব্যানার বুকে জড়িয়ে মা রাজিয়া বেগম কান্নায় ভেঙে পড়েন।
এ সময় তিনি সরকারের কাছে তার ছেলে রাজুর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
এর আগে, এ বছরের গত পয়লা জুলাই বেলা ১০টার দিকে ডেকোরেটর ও লাইটিং ব্যবসায়ী রাজু মিয়ার লাশ কমারটেক নামে একটি বিল থেকে লাশ স্থানীয় একটি বিল থেকে উদ্ধার করা হয়েছিল।