চৌহালিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরবিনানুই গ্রামে বুধবার দুপুরে বন্যার পানিতে ডুবে আবু তালহা(৬) বছর নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। 

এ বিষয়ে নিহতর চাচাতো ভাই আব্দুল কাদের জানান, এ দিন দুপুরে বাড়ির পাশের বন্যার পানিতে শিশুটি তার দাদা মোক্তার হোসেনের সাথে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। পরে বাড়ির পাশের নালা থেকে লাশটির উদ্ধার করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকদেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।