হেরোইনসহ রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অভিযানে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।