কুড়িগ্রামে মানববন্ধন

ভারতে বন্দি ২৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবি

কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) ছাড়া, ভ্রমণ ভিসায় কাজ করতে গিয়ে ভারতের কারাগারে বন্দি ২৫ বাংলাদেশির মুক্তি ও তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাদের স্বজনরা।

গতকাল সোমবার বেলা ১১টায় কুড়িগ্রামের চিলমারী-রমনাঘাট সড়কে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে স্বজনরা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ ব্যক্তি ভারতে যান। সেখানে তারা আত্মীয়ের বাড়িতে থেকে কেউ মাছ ধরার কাজ করতেন। আবার অনেকে খামারে দিনমজুরের কাজ করতেন।

তারা গত ২ মে দুটি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট থেকে বাংলাদেশে আসার জন্য রওনা দেয়। স্বজনদের ভাষ্যমতে, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসার পথে ৩ মে সকালে পুলিশ তাদের আটক করে।