টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এক পরিবারের ৩ জনসহ নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৫০৬ জন করোনা সংক্রমিত হলেন।
সোমবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৪৪১ জন এবং বাকি ৫৯ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।