সুবর্ণচরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কেরামতপুরের পুকুরে ডুবে তানহা নামের নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরক্লার্ক ইউপির কেরামতপুর গ্রামের সিদ্দিক মার্কেট এলাকার চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু তানহা উপজেলার চরক্লার্ক ইউপির কেরামতপুর গ্রামের বেলালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে শিশুটিকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে রাত ৮টার দিকে তাদের বাড়ীর পুকুরের মধ্যে জাল মেরে শিশুটিকে উদ্ধার করে ওই বাড়ির লোকজন।  পরে স্থানীয় এক  চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে কেউ পুলিশকে অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।