পবিপ্রবিতে কর্মচারীদের ১০ দফা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীরা ১০দিনের আল্টিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল রবিবার সকালে পবিপ্রবি কর্মচারী পরিষদ সভাপতি মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান জনি স্বাক্ষরিত ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের দপ্তরে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্মারকলিপির প্রাপ্তি স্বীকার করে বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী কেউ বঞ্চিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।