নড়াইলে চোরাইকৃত ১৬ ভ্যান উদ্ধার

নড়াইলের কালিয়া পৌরসভার চাঁদপুর এলাকায় একটি গ্যারেজ থেকে চোরাইকৃত ১৬টি ব্যাটারিচালিত ইজিভ্যান উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ চাঁদপুর এলাকা আজগর আলীর ছেলে রবিউল শেখকে (৫৫) আটক করেছে।

কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পৌরসভার চাঁদপুর এলাকার একটি গ্যারেজ হতে ভ্যানগুলো উদ্ধার করা হয়। ভ্যানগুলো রবিউল ইসলামসহ তার সহযোগীরা খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। ভ্যানগুলো সোনাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।