পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলার আসামি কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোরে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত ২৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা কনকদিয়া বাজারে গেলে তার সামনে শাহীন (চেয়ারম্যান) উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করলে আনছার মোল্লা এর প্রতিবাদ করেন। এতে শাহীন আনছার মোল্লার ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই রাতেই আনছার মোল্লা বাদী হয়ে