সাংবাদিক গৌতম দাস হত্যাকান্ডের ১৫তম দিবস আজ ১৭ নভেম্বর। দিনটি পালন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিহতের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধে হত্যা করা হয় গৌতম দাসকে।
২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়।
গৌতম দাস হত্যার ১৫তম বার্ষিকীতে আজ সকাল সাড়ে ১০টায় চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।