ঝিনাইদহ জেলার মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় এক নারীসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বাংলাদেশ বর্ডার গার্ড।
সোমবার দিবাগত রাতে ওই উপজেলার জীবননগর পাড়ার সামন্তা ও কুসুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা ঝিনাইদহ, নড়াইল, কুমিল্লা ও জামালপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সোমবার দিবাগত রাতে গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার সামান্তা ও কুসুমপুর সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।