রূপায়ণ সিটি উত্তরায়

কমিউনিটি লাইফ স্টাইল উদ্বোধন করলেন মাশরাফী

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় প্রথমবারের মতো গত মঙ্গলবার কমিউনিটি লাইফ স্টাইল বিল্ড আপ প্রোগ্রামের উদ্বোধন করেছেন ব্রান্ড অ্যাম্বাসাডর মাশরাফী বিন মোর্ত্তজা।

এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ক্রেতারা। নভেম্বর মাসে যেসব ক্রেতা রূপায়ণ সিটি উত্তরায় বুকিং দিয়েছেন তাদের জন্য ‘ম্যাশ অনার মিট অ্যান্ড গ্রিট’ এবং ‘কমিউনিটি লাইফ স্টাইল বিল্ড আপ’ প্রোগ্রামের আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরা। এই অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রূপায়ণ সিটি উত্তরার ব্রান্ড অ্যাম্বাসাডর মাশরাফী বিন মোর্ত্তজা ছিলেন প্রধান আকর্ষণ। এর আগে রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেন মাশরাফী বিন মোর্ত্তজা। ঘুরে দেখেন এর নান্দনিক সব সুবিধা।পরিদর্শন করেন মেইন এভিনিউ, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেসিয়াম ও সুইমিংপুল সাইড। অনুষ্ঠানে গ্রাহকদের প্রতীকী ব্যাট দিয়ে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সব গ্রাহকের সঙ্গে ডিনারে অংশগ্রহণ করেন মাশরাফী বিন মোর্ত্তজা। 

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, মাহির আলী খাঁন রাতুল, পরিচালক সাইফ আলী খাঁন অতুল, পরিচালক আসিফ আলী খাঁন আযান, উপদেষ্টা সাদাত হোসেন সেলিম, উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ এবং রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি মাহবুবুর রহমান।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, আপনারা যারা এই প্রকল্প এখনো দেখেননি। একবার আসুন এবং দেখে যান। আপনারা নিশ্চিন্তে রূপায়ণ সিটি উত্তরায় অত্যাধুনিক সুযোগ-সুবিধায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন।

এ সময় ক্রেতাদের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, এই সিটি আপনাদের। আপনাদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সিটি উপহার দিচ্ছি আর আপনাদের দ্বারা সৃষ্টি হবে উন্নত জীবনধারার কমিউনিটি।