৪ ডিসেম্বর লক্ষ্মীপুর মুক্ত দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিজয় র্যালি হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের সামাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
‘আমরা কজন মুজিব সেনা’র ব্যানারে ওই সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ, সংগঠনের জেলা সদস্য মুজতবা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বসির আহমদ। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে অবিলম্বে এলাকাভিত্তিক পাকিস্তানি দোসর রাজাকার আলবদর ও তাদের দোসরদের তালিকা প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ভাস্কর্য ইস্যু নিয়ে চক্রান্তকারীদের হুঁশিয়ার করে দেন তারা।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারমুক্ত হয় লক্ষ্মীপুর। এ দিন শহরের বাগবাড়ীতে হামলা চালিয়ে রাজাকারদের আত্মসমর্পণ করতে বাধ্য করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।