পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন।
এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, রাত ৯টা ৪৫ এর দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে।