মদনে বিএনপির অঙ্গ সংগঠনের ৫ নেতা বহিষ্কার

নেত্রকোনার মদন উপজেলায় বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক নেত্রকোনা জেলার মদন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ, মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, মদন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ লায়ন, মদন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান অলি এবং মদন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাশরিকুর রহমান বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।