‘থিয়েটার বন্ধু’ সম্মাননা পেলেন দেশ রূপান্তরের পাভেল

নাটকের দল শ্যূন্যোয়ার বর্ষপূর্তিতে ‘থিয়েটার বন্ধু’ সম্মাননা পেলেন দেশ রূপান্তরের প্রতিবেদক পাভেল রহমান।

দলটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এক আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমেদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন নাট্যাভিনেতা মোহাম্মদ বারী ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।

সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে পাভেল রহমান বলেন, “বছরের শুরুতেই শ্যূন্যেয়া থেকে এই সম্মাননা প্রাপ্তি অবশ্যই আনন্দের এবং গৌরববোধ করছি। কৃতজ্ঞতা জানাই শ্যূন্যেয়ার কাছে। তার এই সম্মান জানিয়েছেন। এই সম্মান পেয়ে আমি আপ্লুত।”

পাভেল রহমান সাংবাদিকতার পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত। তিনি থিয়েটার বিষয়ক সাময়িকী ‘ক্ষ্যাপা’র সম্পাদক ও অনুস্বর নাট্যদলের সদস্য।

সম্মাননা প্রদান শেষে শ্যূন্যেয়া মঞ্চস্থ করে কল্প-বিজ্ঞান নাটক ‘মানুষ’। জাভেদ মাহমুদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন।