কবিতা, গল্প, প্রবন্ধ ও মুক্তগদ্যের পর নির্ঝর নৈঃশব্দ্য প্রকাশ করছেন আত্মজৈবনিক রচনা ‘বনভাঙা গান’। ১৬০ পৃষ্ঠার বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু। বর্তমান চলছে প্রি-অর্ডার কার্যক্রম।
নতুন বই প্রসঙ্গে নির্ঝর বলেন, “বনভাঙা গান’ আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ৯ বছরের আত্মজৈবনিক স্মৃতি-আখ্যান। সময়টা ছিল ২০০০ সাল থেকে ২০০৯ সাল। যেইসব স্মৃতি আমাকে এখনো আশ্লেষে ছুঁয়ে আছে, তার মধ্যে যেইসব না বললেই নয়, কেবল সেইসব বলার একটা চেষ্টা নিয়েছি। সব বলতে গেলে হাজার পৃষ্ঠা ছাড়িয়ে যেতো।”
বইটির প্রচ্ছদ করেছেন কবি ও কথাশিল্পী তানভীর আশিক।
নির্ঝর নৈঃশব্দ্য জানান, বর্তমানে ‘বনভাঙা গান’-এর বাঁধাই চলছে। প্রকাশক বইটির ৩ দিনের একটি প্রি-অর্ডার সেশন ঘোষণা করেছে অফিশিয়াল ওয়েব সাইটে। প্রি-অর্ডার করা যাবে ৬ জানুয়ারি পর্যন্ত।
বইটির গায়ের দাম ৩৪০ টাকা, ৩০% ছাড়ে দাম পড়ছে ২৩৮ টাকা। চন্দ্রবিন্দুর ওয়েব সাইট ছাড়াও ফেইসবুক আইডি-পেজের ইনবক্সে প্রি-অর্ডার করা যাবে।